বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • পাকিস্তানিরা বুঝতে পারেনি ৭ মার্চই ছিলো স্বাধীনতার ঘোষণা'- ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ

    পাকিস্তানিরা বুঝতে পারেনি ৭ মার্চই ছিলো স্বাধীনতার ঘোষণা'- ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ

    নিজস্ব প্রতিবেদক।। ১৯৭১ সালের ৭ মার্চ পাকিস্তান থেকে প্রকাশিত পত্রিকাগুলো লিখে দিয়েছিলো যে,  শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে পারেন। এরপরই ১৬ হাজার পাক সেনা রেইসকোর্স ময়দানসহ আশেপাশে অবস্থান নেয়।  উদ্দেশ্য ছিলো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করলে তাকে গ্রেফতার করা হবে। কিন্তু ওই সময় বঙ্গবন্ধু এতটাই  কৌশলী বক্তব্য রাখলেন, তা বাঙালিরা বুঝতে পারলেও পাকিস্তানিরা  বুঝতেই পারিনি এটিই স্বাধীনতার ঘোষণা। ৭ মার্চের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।

    বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে কলেজের ডিগ্রি শাখায় শিক্ষক পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে   হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। 

    সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত বিনতে মামুনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মো. আনোয়ার হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক মশিউর রহমান ভুঁইয়া, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন ঘোষ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নুর খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রায়হানা মাহাবুব প্রমুখ। আলোচনা শেষে আবৃত্তি, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


    add