তিন নদী পরিষদের অনুষ্ঠানে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক।।মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা নগরীর জামতলার মুক্তমঞ্চে তিননদী পরিষদের ২১ দিন ব্যাপী ২০তম দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। পরিষদের সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুলে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। রাহুল তারণ পিন্টুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক অশোক বড়ুয়া। সাংস্কৃতিক পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের থিয়েটার গ্রুপ ও সাংস্কৃতিক ক্লাব। কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা,-কর্মচারী, রোভার স্কাউট এবং বিএনসিসিসহ শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান