কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৪৭ পি এম
নিজস্ব প্রতিবেদক।। শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কুমিল্লাবিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তার স্বাক্ষরিত ওরেজিস্ট্রার দফতরের সিল সম্বলিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়। চিঠিতে তিনি উপাচার্যের উপস্থিতিতেকতিপয় কর্মকর্তা-কর্মচারী কর্তৃক উপাচার্য দফতরে সাধারণ শিক্ষক ও শিক্ষক সমিতি-২০২৪ এর কার্যনির্বাহীসদস্যদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করার কথা উল্লেখ করেন। গত ১৯ ফেব্রুয়ারি বিকালে শিক্ষকসমিতি-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শেষে নীল দল পূর্ণ প্যানেলে জয়ী হয়ে নির্বাচিত সদস্যগণ ও সাধারণশিক্ষকগণ উপাচার্য দফতরে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ইন্ধনেঅযাচিতভাবে কিছু সংখ্যক বহিরাগত সন্ত্রাসী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উশৃঙ্খল ও বিপথগামী কতিপয়কর্মকর্তা-কর্মচারী উপাচার্য দফতরের সামনে শিক্ষক সমিতির নির্বাচিত কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যদেরওপর হামলা করে। একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও হামালাকারীদের নিবৃত করা যাচ্ছিলো না। উপরন্তু দফায়দফায় হামলাকারীরা সাধারণ শিক্ষকদের অশ্রাব্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি এহামলার ঘটনাটিকে প্রক্টর এবং প্রক্টরিয়াল বডির ব্যর্থতা হিসেবে মনে করছি এবং এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।উল্লিখিত পরিস্থিতিতে, প্রক্টরিয়াল বডির অব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে প্রক্টরিয়াল বডির একজন সদস্যহিসেবে কাজ করতে আমি বিব্রতবোধ করছি। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন,প্রক্টরিয়াল বডির ব্যর্থতার প্রতিবাদহিসেবে সহকারী প্রক্টর পদ থেকে আমি পদত্যাগ করছি এবং আমার এ পদত্যাগপত্র আবেদনের তারিখ হতেকার্যকর করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য, এর আগে প্রশাসনের স্বেচ্ছাচারিতা, অব্যবস্থাপনা, প্রশাসনিকঅসদাচরণ, ব্যক্তিতান্ত্রিকতা এবং শিক্ষকদের প্রতি অন্যায্য আচরণের কারণ দেখিয়ে গত দুই সপ্তাহে তিন জনপ্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ২ জন সহকারী প্রক্টর পদত্যাগ করলেন।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা