রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী 
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হেনস্তা।।থানায় জিডি

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হেনস্তা।।থানায় জিডি
    ছবি: সংগৃহিত

    নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের হেনস্তা ও হুমকির অভিযোগেউপাচার্যপন্থি দুই কর্মকর্তা ও সাত সাবেক শিক্ষার্থীর নামে সাধারণ ডায়েরি করেছেন   শিক্ষক সমিতির নবনির্বাচিতসভাপতি ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা সদরদক্ষিণ থানায় এ অভিযোগ দায়ের করেন তারা। অভিযুক্ত কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারমোহাম্মদ জাকির হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন। এছাড়াওবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরির আবেদন করা ও ছাত্রলীগের পদপ্রার্থীরা হলেন মো. ইমরান হোসাইন, অনুপমদাস বাধন, রকিবুল হাসান রকি, আমিনুর রহমান, ইমাম হোসাইন মাসুম, রাকিব, জাহিদুল ইসলাম সহঅজ্ঞাতনামা ২০-৩০ জনের নামে এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, বিকাল ৪ টায়নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতাকর্মীরা উপাচার্যের সাথে দেখা করতে গেলে জাকির হোসেন ও ইমরান হোসাইনেরনেতৃত্বে কয়েকজনকে নিয়ে শিক্ষকদে কে শারীরিক লাঞ্ছিত ও হেনস্তা করার চেষ্টা করে। এ সময় তারা আমাদেরসাথে মারমুখী আচরণ শুরু করেন এবং  হুমকি  ও ভয়ভীতি প্রদর্শন শুরু করে। এক পর্যায়ে জাকির উপাচার্যেরউপস্থিতিতে শিক্ষকদের "থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব" বলে হুমকি দেয়। তখন উপাচার্য ও প্রক্টরিয়াল বডির কাছেনিরাপত্তা চাইলে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। অভিযোগপত্রে আরও বলা হয়, উপাচার্য আমাদের নিরাপত্তারব্যবস্থা না করেই নিজ বাসভবনে চলে যান। বর্তমানে আমিসহ আমাদের শিক্ষকগণ নিরাপত্তাহীনতায় ভুগছি।ভবিষ্যতে আমাদের যেকোনো সময় ক্ষতিসাধন করার আশঙ্কা করছি। বিষয়টি উপস্থিত শিক্ষকদের সাথে পরামর্শকরে শিক্ষকদের স্বাক্ষরসহ থানায় সাধারণ ডায়েরি করলাম। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষক থানায় উপস্থিতছিলেন। উপস্থিত শিক্ষকদের স্বাক্ষরসহ সংযুক্তি দিয়ে এ অভিযোগ দায়ের করা হয়। থানায় অভিযোগের বিষয়ে ড. তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আমরা নিরাপদ না থাকি, তাহলে অবশ্যই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইবো।প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারেনি। উপাচার্যের কাছে নিরাপত্তা চেয়েও পাইনি এবং প্রক্টরিয়াল বডিওনিরাপত্তা দেয়নি। এখন আমাদের শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় আছে। এ জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে জিডিকরেছি। জিডির বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, তদন্ত সাপেক্ষেব্যবস্থা নেয়া হবে। এদিকে শিক্ষকদের নিরাপত্তার বিষয়ে জানতে উপাচার্য ও প্রক্টরের অফিসে না পেয়ে মুঠোফোনেযোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।


    add