দেবিদ্বারে শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৩১ পি এম
কুমিল্লার দেবীদ্বারে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা করেছে দৃবৃর্ত্তরা।নিহত মুছা আলী (৩৮) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পাশে জুতা ও কাপড় বিক্রি করতেন। বুধবার (৩১ জানুয়ারি) রাত ১১টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার বাগুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ওসি নয়ন মিংয়া।তবে তিনি জানান নিহত ব্যক্তি মাদক মামলার আসামি। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উত্তর নাজির পাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।শ্বশুর বাড়ি দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে বিয়ে। নিহতের স্ত্রী নাজিয়া আক্তার জানান তার স্বামী মো. মুছা বুধবার রাত সাড়ে ৯০দিকে পরিচিত একজনের মোবাইল ফোনে কল পেয়ে শ্বশুর বাড়ি থেকে বের হন। এর ঘণ্টাখানেক পর তার মোবাইল থেকে স্ত্রীর মোবাইলে কল করে একজন জানায় তার স্বামীকে অপহরণ করা হয়েছে। ৫ লাখ টাকা দিলে ছেড়ে দেয়া হবে। পরে অপহরণকারীদের দেয়া একটি বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠানো হয়। পরে রাত সাড়ে ১১টার পর তারা হত্যাকাণ্ডের খবর পান। প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় স্থানীয় ব্যক্তি বলেন, কয়েকজন যুবক এলোপাতাড়ি কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নাজিয়া আক্তার জানান, তার স্বামী ঢাকা ও কুমিল্লা থেকে কাপড়, জুতা ও কসমেটিকস নিয়ে কক্সবাজারের উখিয়ার জামতলা রোহিঙ্গা ক্যাম্পের পাশে বিক্রি করতেন। বুধবার রাতে সোহেল নামের একজন পরিচিত ব্যক্তির কল পেয়ে বাসা থেকে বের হন। তার স্বামীকে অপহরণকারীরা প্রথমে ৫ লাখ টাকা চেয়েছিলো, পরে এক আত্মীয়ের মাধ্যমে বিকাশে ৩০ হাজার টাকা পাঠানোর পরও তার স্বামীকে হত্যা করা হয়েছে।
দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, নিহতের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহৃ দেখা গেছে। তবে তার বিরুদ্ধে ৩টি মাদক মামলার রয়েছে।গত সপ্তাহেও কুমিল্লার আদালতে তার একটি মাদক মামলার হাজিরা ছিলো। হত্যাকাণ্ডে জড়িতরা নিহত মুছার পূর্ব পরিচিত ছিলো বলে পুলিশের ধারণা। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ