ভাষা সৈনিক অজিত গুহ মহা বিদ্যালয়ের মেধা বৃত্তি অনুষ্ঠান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৪ ১০:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহা বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি অনুষ্ঠান মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পরিষদ সদস্য হাসান ইমাম মজুমদার ।তিনি মেধাবীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। ইতোমধ্যে তিনি অনার্স ও ডিগ্রির শিক্ষার্থীদের জন্য বৃত্তির পাঁচ লাখ টাকা তহবিলে জমা দেন এবং আরও পাঁচ লাখ টাকা দেয়ার কথা নিশ্চিত করেন। তাছাড়াও উচ্চমাধ্যমিকের মেধবী শিক্ষার্থীদের জন্য সমপরিমাণ অর্থ বৃত্তি তহবিলে জমা দেয়ার ঘোষণা দেন। বর্তমান অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ । অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক মো. শাহ জাহান। শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালায় এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক নাজমুন নাহার এবং সহকারী অধ্যাপক কামরুর রশীদ।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান