কুমিল্লায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সম্মেলন কামরুল কবির সভাপতি,গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৪ ২১:২৭ পি এম
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কুমিল্লা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে চান্দিনার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবিরকে সভাপতি ও নগরীর হোচ্চামিয়া লুৎফুর নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ( ২৭ জানুয়ারি) কুমিল্লা কোটবাড়ি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শতাধিক প্রধান শিক্ষক নিয়ে দিনব্যাপী বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ. কুমিল্লা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় জেলা কমিটির সভাপতি মো. আব্দুল মতিন মোল্লা সভাপতিত্ব করেন। লালমাইয়ের সর্দার হোসেন আলী হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী মো. মনিরুজ্জামান ও মুরাদনগর যাত্রাপুর এ কে হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মো. তরিকুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি নৃপেন্দ চন্দ্র দাস। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুল, কেন্দ্রীয় সহসভাপতি মো. শফি উদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি এস.এম ফেরদৌস হেলাল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাতক দুলাল চন্দ্র চৌধুরী ।
সভায় আরও বক্তব্য রাখেন মো. ইদ্রিস মিয়া (লাকসাম), মো. শহিদুল্লাহ স্বপন (নাঙলকোট), মো. শাহজাহান (মুরাদনগর), মো. মমতাজ উদ্দিন (চান্দিনা), মো. ওয়াদুদ মিয়াজী (বরুড়া), মোঃ জামাল হোসেন (চৌদ্দগ্রাম), মো. নজরুল ইসলাম (সদর দক্ষিণ), বেগম আয়েশা সিদ্দিকা (দেবিদ্বার), মো. সেলিম (দাউদকান্দি), মো. মুজিবুর রহমান (দেবিদ্বার), ছালেহ্ আহমেদ ভূঞাঁ (চৌদ্দগ্রাম) এবং স্বাগত বক্তব্য দেন মো. কামরুল কবির (চান্দিনা) ও প্রতিবেদন পেশ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।
আলোচনা সভায় বক্তারা মাত্র তিন বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর বিভিন্ন কার্যকলাপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সমস্যা তাৎক্ষ সমাধানে কেন্দ্রীয় কমিটি সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ পাঁচ দফা দাবী আদায়ে সার্বক্ষণিক সচেষ্ট বলে সভাকে জানান এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের স্কেল বৈষম্য দূর করণে দ্রুত সাফল্য আসবে বলে সবাইকে আশ্বস্ত করেন ।
সভায় সার্চ কমিটি কর্তৃক নির্বাচিত জেলা নির্বাচন কমিটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুলের নিকট উপস্থাপন করেন। তিনি মো. কামরুল কবিরকে সভাপতি ও মো. গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদকসহ ৪১ সদস্য বিশিষ্ট নবগঠিত কুমিল্লা জেলা কমিটি ঘোষণা করেন। উপস্থিত সবাই করতালির মাধ্যমে উক্ত কমিটির সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ