কুমিল্লায় ছোট মাপের ইট প্রস্তুত ও বিক্রি করায় অর্থদণ্ড
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৪ ২৩:০৯ পি এম
নিজস্ব প্রতিবেদক।।কুমিল্লায় ছোট মাপের ইট প্রস্তুত ও বিক্রি করায় এক ইটভাটাকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিএসটিআই‘র এই অভিযানে মোবাইলকোর্টের মাধ্যমে এই জরিমানা করেন হোমনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হোমনার চন্ডীরচর এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস লাইসেন্স ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডের চেয়ে ছোট মাপের ইট প্রস্তুত ও বিক্রয় করে আসছিল। এসব অপরাধে তাদের ওজন ও পরিমাপ মানদ- আইনে ৫০ হাজার টাকা এবং ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসক ছাড়পত্র এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় ইট ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, আমরা নিয়মিত অভিযান করছি। আজ একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার কাজী মো. শাহান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ