বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লায় জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    কুমিল্লায় জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
    ছবি: সংগৃহীত

     নিজস্ব প্রতিবেদক।।  ‘খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে দিনব্যাপী শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল  ১০টায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কুমিল্লা জেলার আয়োজনে কুমিল্লা জিলা স্কুল মাঠে  বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. মোশারফ হোসাইন। 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম। 

    বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

    সার্বিক পরিচালনায় ছিলেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহিন কাদের, কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক এবিএম ওবায়দুল ইসলাম।

    জেলার ১৭ উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪১টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।
     


    add