বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লার বিশিষ্ট কী-বোর্ডিস্ট আনোয়ার হোসেন আর নেই

    কুমিল্লার বিশিষ্ট  কী-বোর্ডিস্ট আনোয়ার হোসেন আর নেই


    নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বিশিষ্ট সিনিয়র কী-বোর্ডিস্ট বিটলস্ ব্যান্ডের সদস্য ও নান্দনিক শিল্পীগোষ্ঠী রাঙ্গা প্রভাতের দফতর সম্পাদক  আনোয়ার হোসেন আর নেই। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এর আগে  ১৮  জানুয়ারি ব্রেন স্ট্রোক করলে তাকে কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে ভর্তি  করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই  উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিকাল পাঁচটায় বাদুরতলা  ভাড়া বাসা প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন শুভাকাঙ্খীরা।এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করেন   রাঙ্গা প্রভাতের সভাপতি বিশিষ্ট চক্ষুৱোগ বিশেষজ্ঞ ডা. মৃণাল কান্তি ঢালী, সাধারণ সম্পাদক ইমরান মাসুদ, ট্রেজারার অনামিকা দেব এবং দ্যা কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লাৱ সদস্যরা ও কুমিল্লাৱ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।বাদ এশা বাগিচাগাঁও বড় মসজিদে জানাযা শেষে নতুন চৌধুরীপাড়া কবরস্থানে  তাকে দাফন করা হয়।


    add