অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি বাহার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৪ ১৮:৫৮ পি এম
নিজস্ব প্রতিবেদক।। অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৬১ জন অসহায় পরিবারের সদস্যের মাঝে ঐচ্ছিক তহবিলের আর্থিক অনুদানের দুই লাখ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন তিনি। কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ নিয়াজ পাবেল প্রমুখ।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ