চৌদ্দগ্রামে মহাসড়কে প্রাণ হারালেন গাছ ব্যবসায়ী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৪ ০০:০৬ এএম
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামে এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজারস্থ স্টিল ফ্যাক্টরির পাশে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী স্থানীয় মাড্ডা গ্রামের আবদুল আলীর ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নোয়াবাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন ও নিহতের একই গ্রামের বাসিন্দা সৌদিআরব প্রবাসী মো. আরিফ। স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াবাজারের গাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রয়োজনীয় কাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণ পরই মহাসড়কের স্টিল ফ্যাক্টরির পাশে দ্রুতগামী একটি গাড়ি তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত মোহাম্মদ আলীকে উদ্ধার শেষে পার্শ্ববর্তী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে থানার এস আই সাইদুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি’।
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী