দেবিদ্বারে ঈগল প্রতীকের ভোট বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৪ ০১:১২ এএম
কুমিল্লা-৪(দেবীদ্বার)আসনে নির্বাচনের আগের দিন স্বতন্ত্র প্রার্থীর নামে নির্বাচন বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ উঠেছে। দুইদিন আগে থেকে ওই নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। ভোটের আগের দিন রবিবার (৬ জানুয়ারি) এ অভিযোগ করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ। সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের এ প্রার্থী বলেন, দুই দিন ধরে তারা দেবিদ্বারের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ভুয়া লিফলেট ছড়িয়ে দিয়েছে। এসব লিফলেটে লেখা আছে আমি নাকি শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচন বর্জন করেছি। আমি নাকি রাজী ফখরুলকে সমর্থন দিয়েছি। কিন্তু এমন কোন সম্ভাবনাও নেই। এগুলো মিথ্যা ও উদ্দ্যেশ্য প্রণোদিত। আমার বিজয় নিশ্চিত জেনে এসব কাজ করছে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল। তিনি বলেন, নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল তার সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করতে। তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি ঘরে গিয়ে ভোটারদের আতঙ্কিত করছে। রাজী ফখরুলের নেতা আবুল কাশেম ওমানী আমার ছেলেদের আটকে রেখেছে। আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছি। যাই করুক দেবিদ্বারের মানুষ জানে এসব কুচক্রী মহল এর আগেও বিভিন্ন ধরনের গুজব ও মিথ্যা অপবাদ রটিয়ে কোন অসুবিধা করতে পারেনি। এবারও পারবেনা। ঈগলের বিজয় নিশ্চিত। রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক, দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, আবুল কালাম আজাদের এসব অভিযোগ মিথ্যা। কোন লিফলেট আমাদের লোকজন ছড়ায়নি। এগুলো ভুয়া কথা। তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে আবুল কালাম আজাদ যে অভিযোগ দিয়েছেন তাও ভুয়া। আমাদের এলাকার ছেলেরা আটকে রাখলে আমি গিয়ে ছাড়িয়ে দেই। আমার বয়স হয়েছে, এসব বিষয়ে আমি জড়িত নই।
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী