নৌকায় ভোট চাওয়ায় কুসিকের প্রধান নির্বাহীকে শোকজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৪ ১৭:৫৮ পি এম
নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে কুমিল্লা সিটি করেপোরেশনের(কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলমকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (২ ডিসেম্বর) কুমিল্লা-৬ সদর আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল এ শোকজ করেন। এ বিষয়ে অভিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম মঙ্গলবার বলেন, আমি সরকারি কর্মকর্তা। আমি কেন নৌকা প্রতীকের ভোট চাইতে যাবো। এসব অভিযোগ ভিত্তিহীন। এখনও শোকজের কপি হাতে পাইনি। কপি হাতে পেয়ে বিস্তারিত বলতে পারবো।
১ জানুয়ারি দেয়া শোকজ নোটিসে উল্লেখ করা হয়, কুমিল্লা-৬ আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা রিটার্নিং অফিসার বরাবরে দেয়া একটি অভিযোগের অনুলিপি অত্র কমিটির নিকট এসেছে। উক্ত অভিযোগ অনুযায়ী আপনি কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়া সত্ত্বেও বিগত ২৭ ডিসেম্বর কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান। এছাড়াও আপনি সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়েছেন ও যাচ্ছেন। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকা স্বত্ত্বেও শিক্ষকদের ডেকে এনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। আপনার বিরুদ্ধে আনীত বর্ণিত অভিযোগের বিষয়ে আগামী ৩ ডিসেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া গেলো।ওই দিন সশরীরে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ