শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬,

শিরোনাম :
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
  • এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!

    এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!

    স্পোর্টস ডেস্ক:

    ফুটবল বিশ্বের সব নজর এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে। বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

    ফাইনালকে সামনে রেখে জনপ্রিয় পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটার ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে জয় পাওয়ার সম্ভাবনায় কিছুটা এগিয়ে রয়েছে স্পেন।

    অপ্টার হিসাব অনুযায়ী, স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৯.৪ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানো বা টাইব্রেকারে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা ২৫.৪ শতাংশ

    তবে এই পূর্বাভাস নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চলমান বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অপ্টার বেশ কয়েকটি পূর্বাভাস বাস্তবতার সঙ্গে মিললেও সেমিফাইনালের ক্ষেত্রে তাদের কোনো পূর্বাভাসই সঠিক হয়নি। ফলে অনেকের মতে, পরিসংখ্যান কেবল সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে, কিন্তু ফাইনালের ফল নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্স।

    এবারের ফাইনাল দুই দলের জন্যই ইতিহাস গড়ার সুযোগ নিয়ে এসেছে। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। সফল হলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা।

    অন্যদিকে, স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে গড়া দলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে নামবে।

    বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় এই ফাইনালে শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি—সেটিই এখন দেখার অপেক্ষা।


    add