সাইতলায় মাদকবিরোধী সমাবেশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৬ জুন, ২০২৬ ২১:৫২ পি এম
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের একটি গ্রাম। মাদকের ভয়াল ছোবল থেকে এ গ্রামের সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষার করতে মাদকবিরোধী সমাবেশ হয়েছে।
শুক্রবার (২৬জুন) বিকেলে সাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। এতে এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক সচেতন জনগণ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতাসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।’
বক্তারা আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি, সমাবেশ ও প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।’
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, যুবসমাজ এবং এলাকাবাসী অংশ নেন।
অনুষ্ঠানের শেষদিকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
- সাইতলায় মাদকবিরোধী সমাবেশ
- বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল?
- কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫
- বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ
- প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ
- প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ
- ব্রাজিলের জার্সি বদলাতে যাচ্ছে ফিফা
- কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু