শুক্রবার, ১৯ জুন ২০২৬,

শিরোনাম :
  • রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার কুমিল্লায় লবণবোঝাই কাভার্ড ভ্যানে মিলল ৫ কোটি টাকার ইয়াবা হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ
  • নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

    নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

    নীলাভ্র ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।  শুক্রবার কুমিল্লা জাতীয়  কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মিলনায়তনে  এ আয়োজন করা হয়। 

     একই অনুষ্ঠানে মেধা ও মেধার স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মাঝে ‘ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬’ প্রদান করা হয়।

     

    ​সংগঠনের সভাপতি প্রফেসর ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক  ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার জামিল আহমেদ এবং ডা. ইকবাল আনোয়ার। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাচিক শিল্পী  বদরুল হুদা জেনুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি উপকমিটির আহ্বায়ক সুপ্তি সাহা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলাভ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর মোস্তফা কামাল।

     

     

    ​এবারের ‘ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬’-এর প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান অধিকারী দুজনকে বিশেষ মেধা বৃত্তি প্রদান করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা মডার্ন হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী খুবায়েব বিন আলমগীর এবং দ্বিতীয় স্থান অর্জন করে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ওয়াসিমা ইবনাত মজুমদার। মেধার স্বীকৃতিস্বরূপ তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তীতে অন্যান্য বিজয়ীদের মাঝেও সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

     

    ​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নীলাভ্র ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলী, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

     

     

    ​উল্লেখ্য, ‘নীলাভ্র ফাউন্ডেশন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি  মানসিক স্বাস্থ্য, শিশু বিকাশ, যুব কল্যাণ ও মাদকাসক্তি দূরীকরণ, বয়স্ককালীন স্বাস্থ্য ও তাঁদের জন্য আনন্দময়  ক্লাব প্রতিষ্ঠা, প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ক্রীড়া ও শরীর চর্চা, শিক্ষাবৃত্তি, সামাজিক অনুদান, শিক্ষাপদক,  সাহিত্য পুরুষ্কার, উদ্যোক্তা তৈরি ও বিনিয়োগ সংক্রান্ত  বহুমুখী সামাজিক লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।


    add