শনিবার, ২৩ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • লালমাইয়ে জামায়াত নেতা কামাল হোসেনের বিরুদ্ধে “মিথ্যা মামলা”র প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    লালমাইয়ে জামায়াত নেতা কামাল হোসেনের বিরুদ্ধে “মিথ্যা মামলা”র প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    লালমাইয়ে জামায়াত নেতা কামাল হোসেনের বিরুদ্ধে “মিথ্যা মামলা”র প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    সজিব মাহমুদ।

    কুমিল্লার লালমাইয়ে জামায়াতে ইসলামী নেতা মু. কামাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা”র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় বাগমারা বাজার জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন। তিনি বলেন, গত ১৯ মে রাতে পেরুল দক্ষিণ ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে স্থানীয় জনতা। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ ঘটনাস্থলে গেলে তাকেও আটক করে মারধর করা হয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেনকে ১১ নম্বর আসামি করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার রাতে কামাল হোসেন কুমিল্লায় একটি সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে কামাল হোসেনের নাম প্রত্যাহারের দাবি জানান তিনি।

    তিনি আরও বলেন, “গরু চোর ও মাদক কারবারিদের আড়াল করতে একটি সাজানো মামলার নাটক করা হয়েছে। প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা।” সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাগমারা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবির হোসেন, কবি ফারুক আহমদ, মাওলানা ইসমাইল হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আমীর মাওলানা নাঈম সিদ্দিকী, ভুলইন দক্ষিণ ইউনিয়নের আমীর রবিউল হোসাইন, বেলঘর উত্তর ইউনিয়নের আমীর শাহ আলম, অ্যাডভোকেট শামছুল আলম সুমন, যুবনেতা নাজমুল হোসেন ও ইকবাল হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।

    প্রসঙ্গত: গত ১৯মে মঙ্গলবার উপজেলা পেরুল দক্ষিণ ইউনিয়ন পাঁচপুকুরিয়া গ্রামে রাত ১১.৩০ মিনিটে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে।তৎপরবর্তীতে আরিফ বিল্লাহ নামক মাদক ব্যবসায়ী ও যুবদল নেতা গরু চোরের পক্ষ নিলে স্থানীয় জনতা তাকেও আটক করে। এই ঘটনায় আটককৃত গরু চোর ও মাদক ব্যবসায়ী আরিফ বিল্লাহ কে মাদকসহ আটক করা হলেও পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে গরু চোর ও আরিফ বিল্লাহ কে উদ্ধার করে গ্রেফতার না করে ঘটনা কে রাজনৈতিক রুপ দেওয়ার হীন চক্রান্তে স্থানীয় উপজেলা জামায়াত নেতা কামাল হোসেনের নাম সহ নিরীহ ১০ জনের নাম উল্লেখ করে উল্টো মিথ্যা মামলা দায়ের করে।


    add