ভিক্টোরিয়ার নজরুল হলে শিক্ষার্থী নির্যাতন হয়নি, ছাত্রদলের সম্পৃক্ততা নেই--- হল তত্বাবধায়ক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬ ০১:৪৬ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে আলোচনা তৈরি হলেও, এ ঘটনায় ছাত্রদলের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন হল তত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া।
জানা যায়, নজরুল হলের ২০৪ নম্বর কক্ষে নির্যাতনের অভিযোগ এনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম গত ১৫ এপ্রিল হল তত্ত্বাবধায়কের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জন তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। অভিযুক্তরা হলেন, আরিফুল ইসলাম,
তারেক রহমান, মহিউদ্দিন সরকার মুন্না, এম.এম মো. শাকিল, মো. সায়মুন রিয়াদ, মো: আব্দুল হাকিম, ইব্রাহিম, আনিছুর রহমান রানা, আফসার উদ্দিন, আব্দুস সামি মজুমদার, ফাহাদ ভূইয়া,
সাইফুর রহমান রুদ্র। লিখিত একপত্রে আব্দুস সামি মিথ্যাচার হিসাবে প্রভোষ্টকে জানান।
উপস্থিত সভায় ছাত্রদলের তারেক রহমান জানান, এটি আমার বিরুদ্ধে চক্রান্ত। এখানে অনেকে পদপ্রার্থী। তাই যুদ্ধটা নিজ ঘরের মধ্যে।
অভিযোগের প্রেক্ষিতে হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সিপন মিয়া অভিযুক্তদের ডেকে ২০ মমার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। পরে ঘটনার বিবরণ ও প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়।
অভিযোগকারী মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, এটি ভুল বুঝাবুঝি ছিলো।
তত্ত্বাবধায়ক স্যার যে, সমাধান দিয়েছেন আমি খুশি। আমি স্যারের কাছে, আমার নিরাপত্তার বিষয়টি জানিয়েছি। স্যার বলেছেন, ভয় নেই। কোন সমস্যা হবে না।
এ বিষয়ে হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সিপন মিয়া বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছিল, তা সঠিক নয়।
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী