মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬ ২১:১৮ পি এম
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে 'মাদক জীবন ধ্বংস করে, খেলাধুলা শরীর-মন চাঙা রাখে'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে চিওড়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের প্রত্যেক গ্রামের পাড়া-মহল্লার তরুণদের মাঝে ফুটবলগুলো বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, সাবেক ছাত্রনেতা ওসমান আজাদ, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবদুস সাত্তার, ব্যাংকার ওসমান গনি, মানবাধিকার কর্মী পলাশ খান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক সালাউদ্দিন খান রাজিব, সদস্য খালেদ রায়হান, ব্যবসায়ী নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাবেক ছাত্রনেতা আল আমিন রাসেলের উদ্যোগে ফুটবল পেয়ে খুশি তরুণরা।
আল আমিন রাসেল বলেন, ছাত্র ও তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে চিওড়া ইউনিয়নের ৩৯ গ্রামের পাড়া-মহল্লার তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। তরুণদের ভবিষ্যত বিনির্মানে আরও ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হবে।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ