সোমবার, ০১ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি

    লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
    ছবি/কুমিল্লা মেইল

     

    কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (১৫ এপ্রিল, বুধবার) রাত আনুমানিক ৮টার দিকে গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ হারুন সরদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুন লেগে মুহূর্তের মধ্যেই তা পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আগুন স্বাভাবিকভাবে নিভে আসে।

    অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

    এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিবারটির সদস্যরা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

    এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি সরকারি ও বেসরকারি সহায়তা সংস্থাগুলোর প্রতি জরুরি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


    add