রবিবার, ০৭ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

    শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র  পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক।। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

     

    বৃহস্পতিবার (৫ মার্চ) শেকৃবি ক্যাম্পাসে কৃষিবিদ মো. খন্দকার বোরহান উদ্দিন পিএইচডি ফেলো এর সভাপতিত্বে ও কৃষিবিদ মো. হাসান আলী পিএইচডি ফেলো এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন। 

     

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. এ কে এম রুহুল আমিন। 

     

     ইফতার মাহফিলে ভর্তি ফি কমানোসহ ১১ দফা দাবি জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলোস এসোসিয়েশনের সভাপতি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আমিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে অধ্যায়নরত বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা। 

    তাদের দাবি সমূহ হলো- পিএইচডি অধ্যয়নরত ফেলোদের জন্য পৃথক ডরমেটরির ব্যবস্থা, বর্তমানে পিএইচডি ব্লকে শুধুমাত্র পিএইচডি ফেলোদের অবস্থান নিশ্চিতকরণ, ব্লক নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং গেট নির্মাণের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা।

     

    এছাড়া পিএইচডি ব্লকে কমন রুমের ব্যবস্থা রাখা ও সব ভর্তি হওয়া পিএইচডি ফেলোদের হলে সিট নিশ্চিত করা, একাডেমিক ভবনে পিএইচডি ফেলোদের জন্য পৃথক স্টাডিরুম বরাদ্দ (সোফা, চেয়ার-টেবিল, টিভি ও ওয়াইফাই সুবিধাসহ), প্রত্যেক পিএইচডি ফেলোর জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা মাসিক স্টাইপেন্ড চালু, গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভর্তি ফি কমানোর বিষয়েও জোর দাবি তোলা হয়। পাশাপাশি গবেষণাসংক্রান্ত যুগোপযোগী কোর্স কারিকুলাম প্রণয়ন ও বিদেশ ভ্রমণের সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়।


    add