শনিবার, ২১ নভেম্বর ২০২৬,

শিরোনাম :
  • দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড় বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বৃহস্পতিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়। কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে মাঠে শিক্ষার্থীর মৃত্যু! বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত
  • চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা

    চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
    ছবি সংগৃহীত

    পবিত্র মাহে রমজানকে আরও ফলপ্রসূ, অর্থবহ ও আত্মশুদ্ধির মাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা করেছে আজাদী সংসদ। “ফলপ্রসূ রমজানের দিকনির্দেশনা” শীর্ষক এ সভা বুধবার বিকেল ৪টায় চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠ সংলগ্ন ওরজুন তলায় অনুষ্ঠিত হয়।

    সভায় রমজানের তাৎপর্য, আত্মসংযম, তাকওয়া অর্জন, কুরআনচর্চা, নিয়মিত নামাজ আদায় এবং সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

    দারস পেশ করেন মোহাম্মদ রাজিবিল্লাহ। “আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভে রমজানের গুরুত্ব ও তাৎপর্য” বিষয়ে তিনি বলেন, রমজান আত্মগঠনের শ্রেষ্ঠ সময়। কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার মাধ্যমে একজন মুমিন প্রকৃত তাকওয়া অর্জন করতে পারে।

    “ফলপ্রসূ রমজান: মোমিনের করণীয় ও বর্জনীয়” বিষয়ে আলোচনা করেন এরফান বিন রেজাউল। তিনি বলেন, ইবাদতের পাশাপাশি চরিত্র সংশোধন, হারাম বর্জন ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ঈমানি মান উন্নত করা সম্ভব।

    আয়োজক সংগঠনের প্রতিনিধি হাসনাত বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতা বিকাশের প্রশিক্ষণকাল। ব্যক্তি ও সমাজ গঠনে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করাই আমাদের মূল লক্ষ্য।”

    সভায় উপস্থিত সুধীজনেরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


    add