শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
  • চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা

    চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা
    ছবি সংগৃহীত

    কুমিল্লার চৌদ্দগ্রামে টপ সয়েল কেটে কাঁচামাল তৈরি করার অপরাধে ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।

    জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলাধীন বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কৃষিজমির মাটি কেটে বা সংগ্রহ করে কাঁচামাল হিসেবে ব্যবহার করে ইট প্রস্তুত করার অপরাধে ৫টি ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সরকারি কমিশনার(ভূমি) সৈয়দ সাফকাত আলী কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ ও পরিদর্শক মোঃ জুবায়ের হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে চৌদ্দগ্রাম থানার একটি টিম।।


    add