বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

    কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
    ছবি সংগৃহীত

    কুমিল্লা-৯ ( লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্ণেল (অবঃ) এম আনোয়ার উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। আজ বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়।

     

    সামিরা আজিম দোলা বলেন, আসুন আমরা একসাথে দলের বৃহত্তম স্বার্থে কাজ করব। কিছু ভুল বোঝাবুঝি ছিল। সেটি দূর হয়েছে। তারেক রহমানের নির্দেশে আমি সরে গেলাম।

     

    কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালাম বলেন, রশিদী এ হোসাইনী, শফিকুর রহমান ও জাহাঙ্গীর তিনজন মনোনয়ন চেয়েছিলেন। দোলাও চেয়েছিলেন। তিনজন নির্বাচন থেকে সরে দাঁড়ান। দোলাও সরে দাঁড়াতে আমরা ধানের শীষকে সহজে বিজয়ী করতে পারব।

     

    কুমিল্লা দক্ষিণ জেলার অধিভুক্ত ছয়টি আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, তার (দোলা) এই সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত। সামিরা আজিম দোলা কে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য দোলাকে নির্বাচন করতে না করা হয়েছে। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেটা শেষ করতে হবে। সবাই ধানের শীষের জন্য কাজ করব। দোলা এখন থেকে ধানের শীষের জন্য কাজ করবেন।

     

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন প্রমুখ।


    add