আওয়ামী লীগ হলো একটি রক্ত পিপাসু দল,কুমিল্লায় বিক্ষোভ মিছিল উক্ত সমাবেশে বক্তারা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫ ০০:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক।।
জুলাই সকল গণ হত্যার বিচার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান নিষিদ্ধ আওয়ামী লীগ কতৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেল ৪ঃ৩০ মিনিট কুমিল্লা নগরীর পূবালী চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে মনোহারপুর হয়ে রাজগঞ্জ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ করে।
এই সময় কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাছান আহমেদ বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে মানুষ হত্যার রাজনীতি শুরু করেন,গত ১৭টি বছর হাজার হাজার মানুষকে গুম খুন হত্যা, নিরপরাধ লোকগুলোকে জেলে ভোরে নির্যাতন করে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই নির্বাচনের পূর্বে জুলাই সকল গণহত্যার বিচার করতে হবে। আমরা আরো বলে দিতে চাই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। যারা গত ১৭ টি বছর গুম খুন হত্যার সাথে জড়িত ছিল। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগকে দেখামাত্র ইসলামী ছাত্রশিবির তাদেরকে প্রতিহত করবে। তারা এখনো হত্যার রাজনীতির চালিয়ে যাচ্ছে তারা ইতিমধ্যে একজন ড্রাইভারকে পুড়িয়ে মেরেছে। আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য ইসলামী ছাত্রশিবির সারা বাংলাদেশে যেভাবে ভূমিকা রাখছে ভবিষ্যতেও ভূমিকা রাখবে।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক, হাফেজ ইউসুফ ইসলামী বলেন,তোমরা জুলাই বিপ্লবে দুই সহস্রাধ ছাত্র জনতা কে হত্যা করেছে,এখনো তোমাদের মধ্যে কোন অনুশোচনা আসেনি। নতুন করে আবার তোমরা রক্তপিপাসু হয়ে উঠেছ মানুষ পোড়ানোর রাজনীতি শুরু করেছো। আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তোমরা যদি জুলাই সনদের সাথে প্রতারণা করো তাহলে জনগণ তোমাদের জবাব দিবে। আমাদের কাছে স্পষ্ট এরা জুলাই সনদ বাস্তবায়নে চাপ প্রয়োগ করছে কারা জনগন ভোট চায় না এটা জাতির কাছে স্পষ্ট। কোন একটি পক্ষ অবতমানে আলু এবং পেঁয়াজের গল্প বলছে বাংলাদেশের মানুষ এখন আলু পেয়াজের গল্প শুনতে চায় না। এদেশের মানুষ শিখে গেছে প্রতিবাদ করতে বুঝে গেছে। এদেরকে আর দমিয়ে রাখা যাবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর এর বিভিন্ন নেতৃবৃন্দ
- চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
- ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ
- রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
- ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল
- দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ
- কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল
- গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি