আগামী নির্বাচন আমাদের জন্য মাইলফলক হতে যাচ্ছে : সিইসি
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫ ২২:২৭ পি এম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে। একদিকে সারা বিশ্ব যেমন নির্বাচনটির দিকে তাকিয়ে আছে, অন্যদিকে পুরো দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।
রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।
ভিডিও বার্তায় সিইসি বলেন, আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
সিইসি জনগণকে উৎসাহিত করে আরও বলেন, আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।
- মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা
- বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
- বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল
- রাজধানীতে ট্রাকচাপায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত
- বারপাড়া ইউপি সচিবের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, ডিসির তদন্ত কমিটি
- দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
- ধর্ষণ মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেপ্তার
- ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান
- কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে অটোরিকশার ৮০টি ব্যাটারি লুট
- কুমিল্লায় পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯