ভিক্টোরিয়ায় উৎসবের আমেজে বিদায়ী অনুষ্ঠান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫ ০০:০২ এএম
মো. রাকিব হোসেন।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান—“প্রীতিভোজ ও শামে কাওয়ালি”। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে অনার্স শেষ বর্ষের বিদায়ী অনুষ্ঠান ও তামাদ্দুন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন বিভাগীয় প্রধান ফিরোজ-উল-আলম চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং নোয়াখালী সরকারি কলেজের প্রফেসর মোজাম্মেল হক। দিনব্যাপী এ আয়োজনের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. মোশাররাফ হোসাইন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
দুপুরে কলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয় “প্রীতিভোজ”। এতে অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সন্ধ্যা থেকে “শামে কাওয়ালিিএর আয়োজন করে ইসলামিক স্টাডিজ বিভাগ। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের বিভিন্ন সংগঠন এবং কুমিল্লার সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীগুলো অংশ নেয়। এসময় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল, ছাত্রশিবিরসহ কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকেও অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।
- সাইতলায় মাদকবিরোধী সমাবেশ
- বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল?
- কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫
- বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ
- প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ
- প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ
- ব্রাজিলের জার্সি বদলাতে যাচ্ছে ফিফা
- কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু