কুমিল্লায় জলাবদ্ধতা নিরসনে বিএনপি ও বিবেক-এর ব্যতিক্রমী উদ্যোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২৫ ০৯:৫৫ এএম
কুমিল্লা নগরীর শুভপুর ও শহরতলির চানপুরে জলাবদ্ধতা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লা মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিএনপি ও বিবেকের যৌথ উদ্যোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টা য় নগরীর শুভপুর ও সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চানপুর এলাকায় নালা ও খাল পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু এ কর্মসূচির উদ্যোক্তা। উদ্বোধনের সময় হাজী ইয়াছিন ও ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপির নেতারা কোমরসমান ময়লা পানিতে নেমে খাল পরিষ্কারে অংশ নেন। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও বিবেকের স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন।
সকালে প্রথমে শুভপুর এলাকার নালা পরিষ্কার কার্যক্রম উদ্বোধনের পর চানপুর পুলের মাথা থেকে ইন্দুপাড়া খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু হয়।
স্থানীয় লোকজন জানান, খাল দখল ও দীর্ঘদিন ধরে খনন না করায় কুমিল্লা নগরের ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর ও পাঁচথুবী ইউনিয়নের চানপুর এলাকাবাসী বছরের বেশির ভাগ সময় জলাবদ্ধতায় ভোগেন। এসব এলাকায় একদিন বৃষ্টি হলে সপ্তাহ শেষেও পানি নামে না। এমন দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ছিল। এমন সময় বিএনপি ও বিবেকের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ