বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • নারী সাংবাদিককে যৌন হয়রানি ও প্রাণানাশের হুমকি: কুমিল্লায় জুডিশিয়াল পেশকারের বিরুদ্ধে মানববন্ধন

    নারী সাংবাদিককে যৌন হয়রানি ও প্রাণানাশের হুমকি: কুমিল্লায় জুডিশিয়াল পেশকারের বিরুদ্ধে মানববন্ধন
    ছবি/সংগ্রহীত

    কুমিল্লা  চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের  পেশকার মোঃ গোলাম কবির-এর বিরুদ্ধে এক নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযোগকারী সাংবাদিক দাবি করেছেন, প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং অজ্ঞাত সন্ত্রাসী প্রেরণ করে বাসা বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

    আজ ১৩ই আগস্ট,বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত মানববন্ধনে নারী সমাজ ও সুশীলসমাজ অংশগ্রহণ করে প্রতিবাদ জানায়।

    ভুক্তভোগী সাংবাদিক মোসাঃ সালমা আক্তার  মানববন্ধন চলাকালে সাংবাদিকদের জানান, তিনি দৈনিক ভোরের সময় পত্রিকার কোর্ট প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সালমা তিনি এক লিখিত অভিযোগপত্রে জানান, তিনি আদালতের বিজ্ঞাপন বিভাগ ম্যাজিস্ট্রেট শাখা থেকে পলাতক আসামিদের বিজ্ঞপ্তি সংগ্রহ করে তার পত্রিকায় প্রকাশ করে থাকেন।এই সূত্রে তাঁর সাথে পেশকার গোলাম কবিরের পরিচয় হয়।

    সালমা আক্তারের ভাষ্যমতে,এক পর্যায়ে পেশকার গোলাম কবির তাঁকে চা খাওয়ার কথা বলে গাড়িতে তুলে নিয়ে যান এবং চলন্ত অটো রিকশার ভেতরেই তাকে অশালীন ভাবে স্পর্শ করেন। ঐ সময় তিনি বাধা দেন, এবং চিৎকার চেঁচামেচি করেন তখন অটোচালক গাড়ি থামিয়ে দিলে তিনি গাড়ি থেকে নেমে যান ও লোক জড়ো হওয়ার ভয়ে মান সম্মানের কথা চিন্তা করে। তিনি তার বাসায় চলে যান। 

    পরে ওই পেশকার তাকে ফোন করে এবং হোয়াটস অ্যাপে মেসেজ দিয়ে  বারবার হুমকি দেন এবং বলেন, তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে বা প্রস্তাবে রাজি না হলে আদালতের কোনো বিজ্ঞাপন তার মাধ্যমে তার পত্রিকায় দেওয়া হবে না। শুধু তাই নয়, সম্প্রতি তিনি বলেন,নারী সাংবাদিক  সালমা আক্তারকে এমনভাবে “শেষ করে দেবেন” যাতে কোনো প্রমাণও থাকবে না। এছাড়া অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা তাঁর বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলে। অভিযোগ করেন সাংবাদিক সালমা।

    তিনি আরো অভিযোগ করেন, জুডিশিয়াল পেশকার কবির বিভিন্ন পত্রিকার অন্যান্য প্রতিনিধিদের কাছেও তাঁর নামে অপপ্রচার করছেন, যার ফলে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং সালমার শত্রুদের সাথে হাত মিলিয়ে  তার ক্ষতি করতে চাচ্ছে,সালমার সাথে দীর্ঘদিন যাবত শাহনাজ আক্তার সুমনার! বিভিন্ন বিষয় নিয়া মামলা মোকাদ্দামা চলছে,জুডিশিয়াল পেশকার কবির  সেই সুযোগ কে কাজে লাগিয়ে সালমার শত্রুদের সাথে হাত মিলিয়ে তাকে অজ্ঞাত মামলায় ফাসানোর চেষ্টা চালাচ্ছে, এবং জুডিশিয়াল পেশকার কবির বলে তিনি জুডিশিয়াল পেশকার, তার অনেক ক্ষমতা, জুডিঃ ম্যাজিস্ট্রেট তার কথা শুনে চলে, তিনি কুমিল্লা শহরের ছেলে তার সাথে লড়তে গেলে সালমা মারা পরবে, বর্তমানে সালমা তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন।

    এ বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দাখিল করে সাংবাদিক সালমা। তিনি যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।
    এবং আমার বিরুদ্ধে বিগত ১০/৮/২৫ ইং তারিখে অজ্ঞাত এক বাদিকে দিয়ে তিতাস থানায় একটি চাদাবাজির মামলা দায়ের করেন।

    আমি উক্ত চাদাবাজির মামলা প্রত্যাহার ও আমাকে যৌন হয়রানির বিচার দাবি করছি এবং পেশকার কবিরের দৃষ্টান্ত মূলক  শাস্তির দাবি জানাচ্ছি।


    add