কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫ ২২:২৭ পি এম
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। ২৯ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ৯ঃ৩০ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন চৌদ্দগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১০৯/১৪-এস হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে “রাধানগর’’ নামক স্থান দিয়ে ০৩ জন বাংলাদেশী নাগরিক চোরাচালানের উদ্দ্যেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে প্রতিপক্ষ বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে। এসময় বিএসএফ তাদেরকে আটকের চেষ্টা করলে ০২ জন দ্রুত পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসলেও অপর ০১ জন বাংলাদেশী নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য কর্তৃক আটক হয়। বিষয়টি স্থানীয় জনসাধারণ কর্তৃক উক্ত স্থানে টহলরত বিজিবি টহল দলকে অবহিত করলে, তৎক্ষণাৎ, বিএসএফ কমান্ড্যান্ট ও অধিনায়ক, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মধ্যকার আলোচনার প্রেক্ষিতে আটককৃত বাংলাদেশী নাগরিককে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করতঃ বিজিবি সদস্যদের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায়, অদ্য আনুমানিক ১২০০ ঘটিকায় বিএসএফ কর্তৃক কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত পিলার ২১০৯/১৪-এস এর নিকট আনুমানিক ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বৈদ্দ্যেরখীল’’ নামক স্থানে আটককৃত বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করা হয়। ইতিমধ্যে, পলাতক অপর দুই আসামি সহ আটককৃত বাংলাদেশী নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে চৌদ্দগ্রাম থানায় মামলা রুজু করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ