পাঁচথুবীতে নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট নির্মাণে জনমনে ক্ষোভ দীর্ঘদিন পরে কাজ শুরু হলেও মান নিয়ে উঠছে প্রশ্ন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫ ২০:৪৩ পি এম
নিজস্ব।। কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নের পূর্ব পাশে রাচিয়া যাওয়ার সড়কের জরাজীর্ণ কালভার্টটি অবশেষে সংস্কারের কাজ শুরু হলেও এবার নতুন বিতর্ক দেখা দিয়েছে ব্যবহৃত নির্মাণ সামগ্রী নিয়ে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ঠিকাদার বা কর্তৃপক্ষ অত্যন্ত নিম্নমানের রড, সিমেন্ট ও বালু ব্যবহার করছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি বহু বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে ছিল। টেন্ডার হলেও কাজের অগ্রগতি ছিল না। জামায়াতে ইসলামী স্থানীয়ভাবে সংস্কারের পদক্ষেপ নেওয়ার পর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তড়িঘড়ি করে কাজ শুরু হলেও গুণগত মানের দিকে নজর নেই বললেই চলে।
একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা এতদিন অপেক্ষা করেছি যেন ভালোভাবে কাজটা হয়, কিন্তু এখন যা দেখছি তাতে মনে হচ্ছে এই কালভার্ট কয়েক মাসও টিকবে না। রডের গেজ কম, সিমেন্টের পরিমাণ ঠিক নেই, আর বালুতে প্রচুর মাটি মেশানো।"
স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই এই বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তবে ইউনিয়নের একজন সাবেক মেম্বার নাম প্রকাশ না করার শর্তে বলেন, "এটা দুর্নীতির ফলাফল। টেন্ডার হয় ঠিকই, কিন্তু বাস্তবে কাজ করে ঠিকাদাররা নিজেদের সুবিধা মতো।"
স্থানীয়রা বিষয়টি নিয়ে তদন্ত দাবি করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায়, ভবিষ্যতে জনগণের নিরাপত্তা নিয়ে বড় রকমের ঝুঁকি তৈরি হতে পারে।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ