কুমিল্লার মুরাদনগরে খেলার মাঠে বাস দুর্ঘটনায় একজন নিহত, আহত -৫
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫ ০০:০০ এএম
শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হল গিয়াস উদ্দিন (৪৩)। তিনি ছিলেন মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালে হঠাৎ করে ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে থাকা দর্শকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন মারা যান এবং পাঁচজন গুরুতর আহত হন।
আহতরা হলেন, দুলারামপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের আবদুস সোবহান মিয়ার ছেলে শাহ জালাল (৪৫), দড়িকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), মুরাদনগর গ্রামের অনিল চন্দ্র বর্মণের ছেলে হৃত্তিক চন্দ্র বর্মণ (২০) ও কামারচর গ্রামের বারেক মিয়ার ছেলে দুধ মিয়া (৫৬)।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ দর্শকরা বাসটি ভাংচুর করেন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ