নির্বাচনী প্রচারনায় নৌকার প্রতীক তৈরি করায় ১০হাজার টাকা জরিমানা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৩ ০৯:০৬ এএম
হাসিবুল ইসলাম সজিব।।
আগামী ৭জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। কুমিল্লা ৮ বরুড়া আসনের এক নৌকার প্রার্থীকে জরিমানা করা হয়েছে। উপজেলার আদ্রা ইউনিয়নের নাগিরপাড় এলাকায় নৌকা প্রতীক নির্মাণ করে প্রচারণা চালানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) এ অর্থদন্ড কার্যকর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে। এরই ধারাবাহিকতায় প্রার্থীর আচরণ বিধি না মানায় নৌকার প্রার্থী এ.জেড.এম শফিউদ্দিন শামীমের সমর্থক মোঃ বোরহান উদ্দিনকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৮ বিধি অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে নির্মিত প্রতীকটি খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা প্রয়োজন প্রশাসন তাই করবে। আইনের দৃষ্টিতে সকলে সমান।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ