ফল মেলায় মেতেছে কুভিক বাংলা বিভাগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৯ মে, ২০২৫ ০১:৩৫ এএম
২৮মে (বুধবার)কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগ কর্তৃক ফল মেলা ২০২৫ আয়োজন করা হয়।
ফলের সাথে প্রেম করি, রোগ ব্যাধি দূর করি শ্লোগানকে সামনে রেখে আয়োজিত পিঠা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধক্ষ্য প্রফেসর মোহাম্মদ আবদুল মজিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মশিউর রহমান ভূঞা। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য পরিষদ কুভিক এর সভাপতি হাসান পল্লব সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন বাংলা মধুমাস জৈষ্ঠ্যমাস এসময় নানা রকম দেশি ফল সারাদেশে পাওয়া যায়, অনেকে সবরকম দেশি ফল সঠিকভাবে চেনে না।যার ফলে দেশি ফলের গুনাগুন সম্পর্কে তাদের ধারণা নেই।তাই এই আয়োজন অনেক দেশি ফল দেখা ও পরিচিত হওয়ার পাশাপাশি সেগুলোর স্বাদ গ্রহনের সুযোগ করে দিয়েছে যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন চিকিসকরা বলেন মৌসুমী ফলে একপ্রকার প্রতিষেধক থাকে যা শরীরের জন্য অত্যান্ত উপকারী এবং অনেক রোগ বালাইয়ের প্রতিষেধক হিসেবে কাজ করে।
সভাপতির বক্তব্যে প্রফেসর মশিউর রহমান ভূঞা বলেন এই আযোজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্য ও পুষ্টির সচেতনতা তুলে ধরতে চেয়েছি।
সবশেষে বাংলা বিভাগের শিক্ষার্থীর হতের তৈরী ফল দিয়ে তৈরী করা কেক কেটে ফল মেলার উদ্বোধন করেন।
সাংস্কৃতিক আড্ডার মধ্যে দিয়ে এই আয়োজন সমাপ্ত ঘোষনা করা হয়।
- কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- মুগদার মান্ডায় ৮ টুকরা খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন
- মতলবের বীর সন্তান শহীদ সুজন খানের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
- আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
- সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ
- আমির হামজাকে গ্রেফতার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত
- মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি : আফরোজা আব্বাস
- দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় পিতার মৃত্যু
- মতলবে বীর মুক্তিযোদ্ধা জসিমউদ্দীনের জামায়াতে ইসলামীতে যোগদান
- ব্রাহ্মণবাড়িয়ায় হামের ভয়াবহ থাবা জায়গা না থাকায় মেঝেতে পড়ে কাতরাচ্ছে ৭৭ শিশু