মঙ্গলবার, ২৬ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • ফল মেলায় মেতেছে কুভিক বাংলা বিভাগ

    ফল মেলায় মেতেছে কুভিক বাংলা বিভাগ

     ২৮মে (বুধবার)কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগ কর্তৃক ফল মেলা ২০২৫ আয়োজন করা হয়। 

    ফলের সাথে প্রেম করি, রোগ ব্যাধি দূর করি শ্লোগানকে সামনে রেখে আয়োজিত পিঠা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধক্ষ্য প্রফেসর মোহাম্মদ আবদুল মজিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মশিউর রহমান ভূঞা। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য পরিষদ কুভিক এর সভাপতি হাসান পল্লব সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

     

    প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন বাংলা মধুমাস জৈষ্ঠ্যমাস এসময় নানা  রকম দেশি ফল সারাদেশে পাওয়া যায়, অনেকে সবরকম দেশি ফল সঠিকভাবে চেনে না।যার ফলে দেশি ফলের গুনাগুন সম্পর্কে তাদের ধারণা নেই।তাই এই আয়োজন অনেক দেশি ফল দেখা ও পরিচিত হওয়ার পাশাপাশি সেগুলোর স্বাদ গ্রহনের সুযোগ করে দিয়েছে যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন চিকিসকরা বলেন মৌসুমী ফলে একপ্রকার প্রতিষেধক থাকে যা শরীরের জন্য অত্যান্ত উপকারী এবং অনেক রোগ বালাইয়ের প্রতিষেধক হিসেবে কাজ করে।

    সভাপতির বক্তব্যে প্রফেসর মশিউর রহমান ভূঞা বলেন এই আযোজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্য ও পুষ্টির সচেতনতা তুলে ধরতে চেয়েছি।

    সবশেষে বাংলা বিভাগের শিক্ষার্থীর হতের তৈরী ফল দিয়ে তৈরী করা কেক কেটে ফল মেলার উদ্বোধন করেন।

    সাংস্কৃতিক আড্ডার মধ্যে দিয়ে এই আয়োজন সমাপ্ত ঘোষনা করা হয়।


    add