মঙ্গলবার, ১৯ মে ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণীতে একান্ত সচিব কবির হোসেন খাঁন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণীতে একান্ত সচিব কবির হোসেন খাঁন
  • চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

    চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা
    ছবি/সংগৃহীত

    ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বিচার বহির্ভূতভাবে হত্যার অভিযোগে তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করে কুমিল্লার আদালতে মামলা হয়েছে।
    মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


    বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
    অন্যান্য আসামিরা হলেন- তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল মু. নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এস.এ.এফ শাখার সদস্য মু.শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন। 

    মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরার তার বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরদিন ৬ ফেব্রুয়ারি ভোর ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাকে গুলিকরে হত্যার পর সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

    বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম বলেন, তৎকালীন শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে আইশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রেখে বিচার বহির্ভূতভাবে হত্যার হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দায়ের করলে বিচারক মো. মাহাবুবুর রহমান মামলাটি গ্রহণ করেন এবং বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেন।


    add