৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে ১৩৪ রানে কুমিল্লার জয়
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫ ০৬:৫১ এএম
কক্সবাজারে অনুষ্ঠিত ৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে কুমিল্লা জেলা দল ১৩৪ রানে খুলনা জেলা দলকে পরাজিত করেছে। মঙ্গলবার টসে জিতে খুলনা প্রথমে ব্যাট করতে পাঠায় কুমিল্লা জেলা দলকে। ১০ উইকেটে ২৮২ রান করে কুমিল্লা। কুমিল্লার ইরফান সর্বোচ্চ ১১৪রান (নট আউট) করে। জবাবে ব্যাট করতে নেমে খুলনা জেলা ১৪৮ রানে অলআউট হয়ে যায়। কুমিল্লা জেলা দলের স্কোর- কুমিল্লা ২৮২ /১০। ইরফান ১১৪ নট আউট,রুবেল মিয়া ২৭,সাইফুল ৩০,আবুবকর ৪৫,ইয়াসিন আরাফাত ২৬,ইরাসির আরাফাত ১৮ নট আউট। কুমিল্লার পক্ষে রোহান ৩২/৪,সবুজ ৩৬/৩, ইয়াসির আরাফাত ৩৫/২,সায়মন ১৪/১ উইকেট দখল করেন। খুলনা- সব উইকেট হারিয়ে ১৪৮রান। দলের সিয়াম ৫২ এবং রিয়াজুল ৬০ রান করেন। খুলনার সুজাত ৩৩/৩, তানভির ৮৭/৪ উইকেট নেন। কুমিল্লা জেলা ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার ফখরুল আলম উল্লাস এবং কোচ হিসেবে সাবেক ক্রিকেটার মানিক কুমার দাস কুমিল্লা জেলা দলের সাফল্য অব্যাহত রাখতে সবার দোয়া চেয়েছেন।
- কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩
- কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ