সংস্কারের অভাবে শহীদনগর টু চরগোয়ালী সড়কটি ব্যবহার অনুপযোগী। বাড়ছে জনদুর্ভোগ।
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৩ ১৮:৩৭ পি এম
সজিব মিয়া।।
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার শহীদনগর থেকে চরগোয়ালী সড়কটি সংস্করণ অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে অনেক বছর ধরে। রাস্তার কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বর্ষাকালে পানি জমে আর শুষ্ক মৌসুমে উড়ে ধুলাবালি। প্রতিদিন ঘটছে দূর্ঘটনা সহ বিভিন্ন ধরনের সমস্যা। যোগাযোগ ব্যবস্থা দিনদিন কঠিন হয়ে পড়ছে।
সরজমিনে গিয়ে জানা যায় এ সড়কটি দিয়ে দৈনিক কয়েক হাজার মানুষের যাতায়াত হয়। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এছাড়াও অসুস্থ রোগিদের আনানেওয়ার ক্ষেত্রেও দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। এতে দিন দিন স্থানীয় মানুষের মনে ক্ষোভ বাড়েই চলছে।
এলাকায় স্থানীয় বাসিন্দা রাশেদা বেগম বলেন, গতকাল সিএনজি করে আমার বাচ্চাকে স্কুলের নেওয়ার সময় সড়কে পানি জমে থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা সকল যাত্রীরা গুরুতর আহত হয়।
এ বিষয়ে সিএনজি চালক আব্দুল কাদির বলেন, শহীদনগর থেকে চরগোয়ালী সড়কটি প্রায় ০৬ কি.মি। তার অধিকাংশ রাস্তার পিচ উঠে গিয়েছে। পিচের নিচের মাটি সরে গিয়ে বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চলাচল করার সময় গাড়ি নিয়ন্ত্রণ রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে পড়েছে। চালকরা নিয়ন্ত্রণ রাখতে না পেরে বিভিন্ন দূর্ঘটনার সম্মুখীন হয়।
স্থানীয় জনগন জানায়, কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও বিষয়টি আমলে নিচ্ছেন না তারা। এমতাবস্থায় জনদুর্ভোগ কমাতে রাস্তাটির দ্রুত সংস্কারের খুবই জরুরি।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ