বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন আদ্র ইউনিয়নের সহস্রাধিক মানুষ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৩ ২১:০৭ পি এম
সজিব মিয়া।। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন বরুড়া উপজেলার আদ্র ইউনিয়নের সহস্রাধিক মানুষ। শুক্রবার (১ ডিসেম্বর) পেরপেটি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। একই দিনে সমিতির আয়োজনে আষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি ও পুরষ্কার বিতরণ করা হয়।
কুমিল্লা নিউ ভিশন মডেল হসপিটালের সৌজন্যে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সেবা প্রদান করা হয়।
এতে সেবা প্রদান করেন বাংলাদেশ জাতীয় নাক,কান,গলার ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ দীপঙ্কর লোধ, নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ তানভীর আহমেদ (জুলহাস), চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাত, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল হোসাইন, ঢাকা সিটি হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ কাজী আকরাম হোসেন (সৌরভ), ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ কাজী সাদিয়া হক, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডাঃ জান্নাত ফাতেমা সুমা, ডাঃ এস এম রাইসুল হাসান, জেনারেল ফিজিশিয়ান, ডাঃ মোঃ রাইসুল ইসলাম (আকাশ) ও ডাঃ মোঃ রাসেল হোসেন।
পেরপেটি গ্রামের আব্দুল করীম বলেন, আমি যা রোজগার করি তাই দিয়ে পরিবার চালাতে অনেক কষ্ট হয়। অসুস্থ হলে ঠিকমতো ডাক্তার দেখাতে পারি। গ্রামে আমরা ফ্রীতে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরেছি তাতেই অনেক খুশি।
এ সম্পর্কে পাশের গ্রামের রহিমা বেগম বলেন, অনেক দিন আমার সন্তানের গলায় সমস্যা টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারি না আজকে এখানে নাক, কান, গলার ডাক্তার দেখালাম।
পেরপেটি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি সভাপতি মো. শাহ আলম জানান, আমরা এ স্কুলের ছাত্র হিসাবে এলাকাবাসীর প্রতি দায়িত্ব। নবীন শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব আছে। আদ্রা ইউনিয়নের হতদরিদ্র, গরীব, অসহায় মানুষ গুলো যারা টাকার অভাবের চিকিৎসা হীনতায় না ভোগে তার জন্য আমাদের পেরপেটি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে এমন সামাজিক আয়োজন করি আমরা । আমরা চাই গ্রামের মানুষের সুখ, দুঃখ এক সাথে ভাগাভাগি করে নিতে পারি। হিংসা নয় সার্বিক সহযোগিতায় জনগণের কাম্য।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ