মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
  • বরুড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন 

    বরুড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন 
    ছবি- কুমিল্লা মেইল

    হাসিবুল ইসলাম সজিব।।  কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়ালেন বরুড়া উপজেলা প্রশাসন। বুধবার ১৯ মার্চ উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে ৩টি করে কম্বল, ৩০কেজি চাল, ৫ হাজার টাকা সহয়তা প্রদান করেন উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মোস্তাফিজুর রহমান, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, বরুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত৷  উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী ও অর্থ প্রদান করা হয়েছে। খুব শীঘ্রই দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ডেউটিন ও গৃহ নির্মাণের জন্য সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়াও আদ্রা  ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হবে। উল্লেখ্য গত ১৮ মার্চ রান্না ঘর আগুন লেগে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে অগ্নিদগ্ধ হয়ে চারটি পরিবারের বসত ঘর  নয়টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বরুড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ইউনিট এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
     


    add