বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • সাংবাদিকদের সন্মানে কুমিল্লা মহানগর শিবিরের ইফতার মাহফিলে যা বললেন ড. মোবারক

    সাংবাদিকদের সন্মানে কুমিল্লা মহানগর শিবিরের ইফতার মাহফিলে যা বললেন ড. মোবারক
    ছবি- কুমিল্লা মেইল

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন বলেছেন-  সাংবাদিকদের সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। বিগত দিনে ঝুঁকি ও চ্যালেঞ্জ সত্ত্বেও অনেক সাংবাদিক সত্য প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিলে প্র:ধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি। কুমিল্লা প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাছান আহমেদ। পরিচালনায় ছিলেন সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত। ইফতারে আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতারে কুমিল্লা কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ায় কর্মরত বিশিষ্ট সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

     সভাপতির বক্তব্যে শিবিরের কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ বলেন- সমাজে যেকোনো ভূমিকায় সাংবাদিকদের অবদান অপরিসীম। সাংবাদিকদের ভূমিকায় একটি আন্দোলন বাঞ্ছালও হতে পারে আবার সফলতা অর্জন করতে পারে। এর উৎকৃষ্ট উদাহরণ চব্বিশের আন্দোলন।


    add