শুক্রবার, ০৫ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • দেবিদ্বার আসনে জাতীয় পার্টির মনোনয়ন চান লোকমান

    দেবিদ্বার আসনে জাতীয় পার্টির মনোনয়ন চান লোকমান

    দেবিদ্বার প্রতিনিধি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনে জাতীর পার্টির মনোনয়ন চান  জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও এর  অঙ্গ সংগঠন কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি লোকমান ভূঁইয়া রাজু। 

    গত বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর জাপার চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয় থেকে  মনোনয়ন ফরম সংগ্রহ করে বিকেলে জমা  দেন তিনি।  লোকমান ভূঁইয়া বলেন, আমি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচন করার জন্য জাতীয় পার্টি থেকে মনোনয়নের জন্য আবেদন করেছি। আশা করছি দল আমাকে মনোনয়ন দিবে। 

    তিনি আরও বলেন, নির্বাচন গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে। নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকে না। আর গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রের মূল হচ্ছে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। জনগণ রাষ্ট্র পরিচালনায় যুক্ত হন তাঁদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন এবং দেশের ভোটাররাই এখানে মুখ্য ভূমিকা পালন করেন।
     
    প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ভোটার আছে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৯৪ হাজার ২৭৬ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ২৫০জন। মোট ভোট কেন্দ্র ১১৪ টি।


    add