চান্দিনায় হারং সমাজকল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২ মার্চ, ২০২৫ ০০:১৬ এএম
কুমিল্লার চান্দিনায় হারং সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে৷ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাতে সংগঠনের নেতাকর্মীরা ইফতার সামগ্রীর প্যাকেট পৌছে দেন৷। সংগঠনের নেতৃবৃন্দরা জানান- আমরা বিশ্বাস করি, দানের আসল সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তা কাউকে বিব্রত না করে সম্মানের সঙ্গে প্রদান করা হয়। তাই আমাদের লক্ষ্য ছিল ইফতার বিতরণ প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন করা, যাতে সুবিধাবঞ্চিত পরিবারগুলো নিজেদের অপমানিত বা অসহায় মনে না করেন। এই লক্ষ্যে, হারং সমাজকল্যাণ পরিষদের সদস্যরা রাতের আঁধারে নিঃশব্দে তাদের ঘরে গিয়ে নিজ হাতে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। হারং সমাজকল্যাণ পরিষদ সবসময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাব এবং সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখব।এই কার্যক্রমে উপস্থিত ছিলেন হারং সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মাসুদুল হক সরকার, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, আবু-হানিফ, ইমরান হাসান শুভ এবং সদস্য মোঃ ইয়াসিন মিয়া, মোঃ হেলাল ও মোঃ ইব্রাহীম খলিল সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ