চান্দিনায় দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১ মার্চ, ২০২৫ ২৩:৫১ পি এম
কুমিল্লার চান্দিনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দুইশতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১ মার্চ) সকালে উপজেলার বাড়েরা ইউনিয়নের দোবাড়িয়া খাঁন বাড়িতে বাড়েরা ইউনিয়ন খেলাফত মজলিস এর ব্যবস্থাপনায় ওই উপহার বিতরণ করা হয়। সংগঠনের মতিঝিল থানা সাধারণ সম্পাদকও আল ইয়াসিন ট্যুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান মো. ইয়াসিন আরাফাত খানের ব্যক্তিগত অর্থায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান।
সংগঠনের বাড়েরা ইউনিয়ন সভাপতি ক্বারী মো. ওমর ফারুক মুন্সীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মুফতি মাহমুদুল হাসান মোহাম্মদী, সাংগঠনিক সম্পাদক ডা. কাউসার আহমেদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন জাফরি, বাড়েরা ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা খেলাফত মজলিস সহ-সাধারণ সম্পাদক কাউছার আহাম্মদ শোয়াইব, সহকারী ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, দোবাড়িয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আনোয়ার শাহ্ প্রমুখ।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ