খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর মাহে রমজান আগমন উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ২১:২০ পি এম
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল এর সভাপতিত্বে, র্যালি পূর্ববর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন,
মহান আল্লাহ রমজান মাসে রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানের উপর ফরজ করেছেন। একমাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর ভয়, আত্মিক পরিশুদ্ধতা ও শারিরীক সুস্থতা অর্জন করে। এই মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে। তাই এই মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। বিশেষ করে মুসলিম দেশের সরকার প্রধানের এই ক্ষেত্রে দ্বায়িত্ব অনেক বেশি।
আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করুন। খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবি মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন।
জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।
কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাশেম এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সিনিয়র সহ সভাপতি মাওলানা জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা মহানগরী সিনিয়র সহ সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন শাহীন, কুমিল্লা উত্তর জেলা সহ সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, কুমিল্লা মহানগরী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মোঃ ইকরামুল হক, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা জাকির হোসেন, মোঃ এরশাদ উল্লাহ,বুড়িচং উপজেলা সভাপতি হাফেজ কারী কারী জামাল উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদ, প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল মাহদী, নাজমুস সাকিব প্রমুখ
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ