চান্দিনার বাতাঘাসি ইউনিয়ন ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১৬:৩০ পি এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং বাতাঘাসি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।মোঃ.আসাদুজ্জামান এর সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের চান্দিনা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান। ২নং বাতাঘাসি ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মানবিক কার্যক্রমে শতাধিক পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিঃ শওকত আকবর সেক্রেটারি ২নং বাতাঘাসি ইউনিয়ন, মাওঃ মোহাম্মদউল্লাহ জিহাদি অফিস সম্পাদক ২নং বাতাঘাসি ইউনিয়ন, মাওঃ ইউনুস আনসারী, বিশিষ্ট সমাজ সেবক ৫নং ওয়ার্ড, মোহাম্মদ ইমদাদুল হক ভূঁইয়া, সভাপতি ৪নং ওয়ার্ড। এ সময় ৫ নং ওয়ার্ড সেক্রেটারি গোলাম মোস্তফা মিয়াজি, ইউনিট সভাপতি আতিকুর রহমান, ওমর ফারুক, বাবুল আহমেদ, ও অত্র ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতেও এমন মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাদের জন্য রমজানের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ