চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১৬:২৩ পি এম
আবু সাঈদ, চান্দিনা: কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। প্রায় সোয়া ১ ঘন্টা অবরোধে মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করে বেলাশহর এলাকাস্থ ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামে একটি গার্মেন্টস এর শ্রমিকরা। পৌঁনে ১১টায় প্রশাসনের হস্তপেক্ষে ও উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকায় অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে আন্দোলনকারী শ্রমিকরা সরে গেলে গাড়ির চাকা ঘুরতে শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর পৌঁনে ১টা) মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই থেকে চান্দিনার মাধাইয়া এলাকা পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের তীব্র চাপ রয়েছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ এর সাথে কাজ করছে বিএনপি নেতা-কর্মীরা।ডেনিম প্রসেসিং প্লান্ট এর একাধিক শ্রমিক জানান- দুই মাস আমাদের বেতন দিচ্ছে না মালিক পক্ষ। দুই মাসের বেতন কারও ৩০ হাজার, কারও ৪০ হাজার টাকা বকেয়া। এ মাসে আমাদের মাত্র ৬ হাজার টাকা বেতন দেয়! এতে আমরা ঘর ভাড়া দেয়া থাক দূরের কথা ভাত পর্যন্ত খেতে পারছি না। আমাদের কথা কেউ ভাবে না। মালিকদের কাজ করি, কিন্তু আমরা এখান থেকে বেতন নিয়ে যে সংসার চালাই সেটা কেউ ভাবে না। আজ আমরা বাধ্য হয়েই মহাসড়কে নেমেছি। আমরা আমাদের ন্যায্য পাওনাদাবিতে মহাসড়কে অবস্থান নিলে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীরা এসেও আমাদের সরিয়ে দেয়।এদিকে, আজ কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি’র সম্মেলন থাকায় মহাসড়ক হয়ে নেতা-কর্মীরা সভাস্থলে আসতে বিঘœ ঘটার আশঙ্কায় পুলিশের সাথে মহাসড়কের যানজট নিরসনে কাজ শুরু করে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। উপজেলা বিএনপি আহবায়ক মো. আতিকুল আলম শাওন জানান, তুচ্ছ বিষয়ে মহাসড়ক অবরোধ করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। আজ (শুক্রবার) সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলি এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে মালিক পক্ষের সাথে আলোচনা করে এর সুষ্ঠু সমাধান করবো বলে আশ^স্ত করি। আমাদের কথার উপর ভরসা করে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। আজ শুক্রবার জুম্মার দিন, মহাসড়কের যানজট নিরসনে আমাদের নেতা-কর্মীরা কাজ করছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মো. মনিরুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় আমরা মালিকপক্ষের সাথে আলোচনা করে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বেতনভাতা পরিশোধ করার আশ্বাসে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। প্রায় সোয়া এক ঘন্টা অবরোধে যানজট দীর্ঘ হয়। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে আমাদের হাইওয়ে পুলিশ। দুপুরের মধ্যে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ