শুক্রবার, ০৫ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লায় যানজট নিরসন ও ফোরলেন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

    কুমিল্লায় যানজট নিরসন ও ফোরলেন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজারে চার লেনের সড়কের অসমাপ্ত কাজ সমাপ্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নাগরিক সমাজ ও স্কুলের শিক্ষার্থীরা। রবিবার বাগমারা বাজারে বৃহত্তর বাগমারা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক, সাধারণ পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 
    এতে বক্তারা বলেন, প্রতিদিন অসহনীয় যানজটের কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাজার এলাকার প্রধান সড়কটি সরু ও অপরিকল্পিত হওয়ায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি যানজট ছাড়াতে গিয়ে বাসের ধাক্কায় নিহত হন স্থানীয় সৈয়দপুর গ্রামের জসিম উদ্দিন।
     


    add