অটোরিক্সা চালক মেহেদী হাসান হত্যাকান্ডের মূল আসামী নাজমুল হোসেন গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার।।
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৩ ২০:২৩ পি এম
গত ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখ কুমিল্লা কোতায়ালী থানাধীন কালির বাজার হাতিগাড়া কবরস্থানের পাশে ঝোপঝাড় ভিতর নির্জন জঙ্গলে ধারালো চুরির আঘাতে মেহেদী হাসান(১২) নামের এক অটোরিকশা চালক খুন হয়। ঘটনার সুত্রপাত ১৯ নভেম্বর ২০২৩ইং রবিবার সকালে মেহেদী হাসান (১২) অটোরিকশা নিয়ে তার নিজ বাড়ি থেকে বের হন। অটোরিকশা নিয়ে বরুড়া থানাধীন ইলাশপুর চেয়ারম্যান মার্কেটের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে নাজমুল হোসেন (২৫) নামের একজন ভিকটিম মেহেদী হাসানকে চাকুর ভয় দেখিয়ে তাকে কোতয়ালী থানাধীন কালির বাজার হাতিগাড়া কবরস্থানে পাশে ঝোপের ভিতর নির্জন জঙ্গলে নিয়ে যায়। গভীর জঙ্গলে নিয়ে নাজমুল হোসেন (২৫) এর হাতে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিম মেহেদী হাসান(১২) এর পেটে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ভিকটিম মেহেদী হাসান (১২) এর চালিত অটোরিক্সা নিয়ে তাঁর শশুর বাড়ি দাউদকান্দি থানাধীন গৌরিপুর ওগোলিয়া সাকিনে চলে যায়।
পরবর্তীতে রাত হয়ে যাওয়ায় মেহেদী হাসান বাড়ি ফেরত না আসায় তার বাবা বরুড়া থানায় অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ জনাব মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মীর রেজাউল ইসলাম এর নেতৃত্বে বরুড়া থানার ১টি চৌকস দল বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিক ভাবে জানতে পারেন যে মেহেদী হাসানকে শেষ বারের মতো নাজমুল হোসেন(২৫) এর সাথে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোপন সাংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানধীন গৌরিপুর ওগোলিয়া সাকিনে নাজমুল হাসানের শশুর বাড়িতে হতে নাজমুল হাসান (২৫)কে আটক করেন বরুড়া থানা পুলিশ। অতঃপর ভিকটিম মেহেদী হাসান (১২) কোথায় আছে তা জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর না দিয়ে বিভিন্ন উল্টাপাল্টা তথ্য দেয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ভিকটিম এক পর্যায়ে স্বীকার করে ঘটনার বিস্তারিত জানায়।
পরবর্তীতে তাঁর দেখানো মতে অদ্য ২১/১১/২৩ ইং তারিখ রাত ০১.৪৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন হাতিগাড়া কবরস্থানে ঝোপঝাড়ের মধ্য হতে ভিকটিম মেহেদী হাসান (১২) এর অর্ধ গলিত লাশ উদ্ধার সহ নাজমুল হাসানের হেফাজত হতে মেহেদী হাসানের অটোরিক্সাটি উদ্ধার করে।
উক্ত ঘটনায় বরুড়া থানায় এজাহার দায়ের করলে বরুড়া থানার মামলা নং-০৭, তাং-২১/১১/২০২৩খ্রিঃ, ধারা-৩৯২/৩০২/২০১/৪১১ পেনাল কোড রুজু করা হয়
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ